১২ ঘন্টা পর সিলেটে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কুমারগাঁও ১৩২/৩৩ কেভি গ্রীড উপকেন্দ্রের আওতাধীন ৩৩ কেভি বাসে জরুরী মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শনিবার সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত ৭ ঘন্টা বিদ্যুত বন্ধ রাখার ঘোষণা দিলেও প্রায় ১২ ঘন্টা পর স্বাভাবিক হয় বিদ্যুৎ সরবরাহ। এ কারণে পুরো সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) এলাকা ও দুটি উপজেলা বিদ্যুতহীন ছিল। গ্রাহকদের পোহাতে হয় চরম দুর্ভোগ। এসময় মোবাইলে যোগাযোগের ক্ষেত্রেও নেটওয়ার্ক বিঘ্নিত হয়।
বিদ্যুত উন্নয়ন বোর্ডের (বিউবো) পক্ষ থেকে জানানো হয়েছে, মেরামত ও সংস্কার চলার সময় দুর্ঘটনার কারণে এ বিলম্ব হয়। দুর্ঘটনায় একজন গুরুতর আহত হয়েছে বলে বিউবো’র পক্ষ থেকে জানানো হয়েছে। রাত সাড়ে ৭টার দিকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।
সিটি কর্পোরেশন এলাকাছাড়া বাকী দু’টি উপজেলা হচ্ছে সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলার (আংশিক) এলাকা। ঘোষিত সময়ের প্রায় ৫ ঘন্টা পর বিদ্যুত সরবরাহ স্বাভাবিক হয়। ফলে বেকায়দায় পড়েছেন সাধারণ মানুষ।
বিউবো সিলেটের প্রধান প্রকৌশলী খন্দকার মোকাম্মেল হোসেন সন্ধ্যায় জানান, মেরামত ও সংস্কার কাজের সময় দুর্ঘটনার কারণে ঘোষিত সময়ের মধ্যে বিদ্যুত সরবরাহ শুরু করা যায়নি। তবে, ঘন্টা খানেকের মধ্যে বিদ্যুৎ সংবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছিলেন তিনি।
Related News
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More
জকিগঞ্জে মাদ্রাসা ছাত্র জিবান আহমদ নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাদ্রাসা থেকে বাড়ি ফেরার পথে মো. জিবান আহমদ (১২) নামেরRead More



Comments are Closed