মানুষের চেহারার মাস্ক বানিয়ে তাক লাগালেন তিনি!
প্রযুক্তি ডেস্ক: নতুনত্বের উদ্ভাবনে জাপান সবসময় দুই লাইন এগিয়ে থাকে বলে ধরা হয়। এবার অবিকল দেখতে মুখের মতো মাস্ক তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে বিশ্ববাসীকে।
সত্যিকারের মুখের মতো দেখতে মাস্কগুলো নিয়ে রয়টার্সের ছবিতে প্রতিবেদন করেছে জার্মানভিত্তিক সংবাদ মাধ্যম ডয়চে ভেলে। বৈশাখী নিউজের পাঠকদের জন্য সচিত্র প্রতিবেদন তুলে ধরা হলো।
জাপানে মুখের মতো মাস্ক:
করোনার সময়ে জাপানে তৈরি হয়েছে বিশেষ ধরনের মাস্ক বা মুখোশ। এটা শুধু নাক আর মুখ নয়, পুরো মুখাবয়বই ঢাকে। এই মাস্ক দেখতে অবিকল মানুষের চেহারার মতো।
হাইপার রিয়েলিস্টিক: জাপানের রাজধানী টোকিওতে শুহেই ওকাওয়ারার মুখোশের দোকান। মুখোশগুলো হাইপার-রিয়েলিস্টিক, অর্থাৎ অধি-বাস্তবধর্মী। এগুলো অবিকল কোনো মানুষের চেহারার মতো।
থ্রিডি প্রযুক্তির জাদু: দোকানের মালিক শুহেই ওকাওয়ারার হাতে নিজের চেহারার আদলে তৈরি মুখোশ। দেখে মনে হয় যেন মুখটাই কেটে মুখোশ বানানো। আসলে এটা থ্রিডি প্রযুক্তিতে প্রিন্ট করা শুহেইর মুখ।
বিশেষত্ব: করোনাকালে তৈরি করা হলেও এই মুখোশ পরলে কিন্তু করোনার হাত থেকে বাঁচা যায় না। তবে কামেনিয়া ওমোটে নামের দোকানটির মাস্কে নিজেকে অন্যের মতো দেখানো যায়।
দাম: প্রতিটি মুখোশের দাম ৯৮ হাজার ইয়েন বা ৯৫০ ডলার। এমনিতে পার্টিতে এবং মঞ্চে কাজে লাগে এমন দ্রব্য বিক্রি করেন শুহেই। মুখোশ এখন তার দোকানের নতুন আকর্ষণ।
মুখোশ কোথায়: বুঝতেই পারছেন হাইপার-রিয়েলিস্টিক মুখোশের মালিক শুহেই ওকাওয়ারা এখানে ছবির জন্য পোজ দিচ্ছেন। তার মুখ যে মুখোশে ঢাকা বুঝতে পেরেছেন তো।
বাড়ছে পরিসর: এখনো শুধু জাপানি ব্যক্তিদের চেহারার অনুরূপ মুখোশই তৈরি করেছেন এই ব্যক্তি। তবে ব্যবসার আরও প্রসারের স্বার্থে এখন বিদেশের বিভিন্ন ব্যক্তির চেহারার মতো মুখোশ তৈরির কথাও ভাবছেন শুহেই ওকাওয়ারা।
Related News
ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন চমক
তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ ব্যবহারRead More
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More




Comments are Closed