সিলেটে ৮ লাখের বেশি শিশুকে দেয়া হবে টিকা
বৈশাখী নিউজ ডেস্ক : দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচি অংশ হিসেবে সিলেট সিভিল সার্জন অফিসের উদ্যোগে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃস্পতিবার (১৭ ডিসেম্বর) সিভিল সার্জন অফিসের ইপি আই কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়। এ বছর সিলেট জেলায় প্রায় ৮ লাখ ২৬ হাজার ৮শ ৩ জন শিশুকে হাম-রুবেলা টিকাদানের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামী ১৯ ডিসেম্বর থেকে ৩১ জানুয়ারি ২০২১ পর্যন্ত ৬ সপ্তাহ ব্যাপী সারা দেশে এম আর ক্যাম্পেইন উদযাপিত হবে। হাম একটি ভাইরাস জনিত মারাত্মক সংক্রামক রোগ। হামের জটিলতাগুলোর মাঝে যে নিউমোনিয়া, ডায়রিয়া, অপুষ্টি, এনকেফালাইটিস, অন্ধত্ব, বধিরতা ইত্যাদি অন্যতম। রুবেলা একটি ভাইরাস জনিত অত্যন্ত সংক্রামক রোগ। হামের মতোই এটিও হাঁচি, কাশির মাধ্যমে দ্রুত ছড়ায়। গর্ভবতী মায়েরা গর্ভের প্রথম ৩ মাসের সময় রুবেলা ভাইরাস দ্বারা আক্রান্ত হলে শতকরা ৯০% ভাগ ক্ষেত্রে মা থেকে গর্ভের শিশু আক্রান্ত হতে পারে।
৯ মাস থেকে ১০ বছর বয়সের নীচের সকল শিশুদের ১ ডোজ এমআর টিকা প্রদানের মাধ্যমে হাম রুবেলা রোগের বিস্তার দ্রুত হ্রাস করা সম্ভব। ক্যাম্পেইন প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে (শুক্রবার ও সরকারী ছুটির দিন ব্যতীত) ঝুঁকিপূণ ঝুঁকিপূর্ণদুর্গম/বিশেষ এলাকার জনগোষ্ঠিকে টিকা দেওয়ার জন্য অতরিক্তি টিকাদান কেন্দ্র পরিচালিত হবে।
এ বছর কোভিড-১৯ পরিস্থিতিতে আসন্ন এম আর ক্যাম্পেইন সুষ্ঠু ভাবে বাস্থবায়ন, প্রস্তুতি ও ক্যাম্পেইন সংক্রান্ত অন্যান্য কার্যক্রম যথাযথভাবে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সম্পন্ন করার নিমিত্তে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্যকর্মী দের হাতের ও ব্যবহৃত সরঞ্জামের পরিচ্ছন্নতা নিশ্চিত করা, শারীরিক দূরত্ব নিশ্চিত করা, পর্যাপ্ত মাস্ক সরবরাহ করা সহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডলের সভাপতিত্বে ও ডা. স্বপ্নীল রায়ের পরিচালনায় উপস্থিত ছিলেন, সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. নুরে আলম শামীম, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সুজন বনিক প্রমুখ।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed