Main Menu

সিলেটের টুকেরবাজারে গ্যাসলাইনে আগুন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শহনতলীর টুকের বাজারে গ্যাস লাইনে আগুন লেগেছে। রোববার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের পাশে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডের পর থেকে সিলেট-সুনামগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।

অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। এরিপোর্ট লেখা পর্যন্ত আগুন নেভানোর চেষ্টা করছে তারা।

এদিকে, যান চলাচল বন্ধ থাকায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে তীব্র যানজট দেখা দিয়েছে।

গ্যাস লাইন ফুটো হয়ে এই অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এবিষয়ে সিলেট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. কোবাদ আলী সরকার বলেন, টুকেরবাজারে গ্যাস লাইনের পাইপে আগুন লাগার খবর পাওয়া গেছে। আমাদের ২ টি ইউনিট সেখানে কাজ করছে। তবে ধারণা করা হচ্ছে, সড়ক ও জনপদ বিভাগের রাস্তা মেরামতের কাজ চলাকালীন ক্রেন এর ঘর্ষণে গ্যাস পাইপে আগুন লাগতে পারে।

Share





Related News

Comments are Closed