Main Menu

সিলেট নগরীতে ডোবা থেকে যুবকের লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর মেন্দিবাগ এলাকার একটি ডোবা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে কোতোয়ালি থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করে। তবে উদ্ধার হওয়া লাশের পরিচয় জানতে পারেনি পুলিশ।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মরদেহের পেটে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, ছুরিকাঘাতে এই যুবককে হত্যা করা হতে পারে।

এ ব্যাপারে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া বলেন, ডোবার মধ্যে একটি মরদেহ দেখতে পেয়ে পথচারীরা কর্তব্যরত পুলিশকে জানায়। পরে তারা থানায় জানালে লাশটি উদ্ধার করা হয়।

সেলিম মিয়া আরও জানান, আনুমানিক ২১ বছর বয়সের ওই যুবকের পরিচয় এখনো পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে ২ থেকে ৩ দিন আগে কেউ লাশটি এখানে ফেলে গেছে।

Share





Related News

Comments are Closed