ছড়াকার আব্দুল বাসিত মোহাম্মদ আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সাহিত্যাঙ্গনের প্রিয়মুখ ছড়াকার ও শিক্ষক আব্দুল বাসিত মোহাম্মদ আর নেই। ইন্নালিল্লাহি……..রাজিউজন।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ভোর ৬টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে এবং দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুর তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নিশ্চিত করেছেন সংগঠক ও কবি কাশমির রেজা।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি জানান, বৃহস্পতিবার বাদ আসর চৌকিদেখি জামে মসজিদে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
জানাজা শেষে তাকে সিলেট নগরীর নয়াসড়কস্থ মানিকপির কবরস্থানে দাফন করা হবে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৭ ডিসেম্বর সোমবার সন্ধ্যায় সিলেট নগরীর আম্বরখানার হুরায়রা ম্যানশনেরসামনে সিলেট সিটি করপোরেশনের নির্মাণাধীন ড্রেনে পড়ে কবি আব্দুল বাসিত মোহাম্মদের পেটের মধ্যে রড ঢুকে যায়। এতে তিনি গুরুতর আহত হন। সংকটাপন্ন অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুদিন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর আজ বৃহস্পতিবার সকালে মৃত্যুবরণ করেন তিনি।
আব্দুল বাসিত মোহাম্মদের মৃত্যুর জন্য সিলেট সিটি করপোরেশন (সিসিক) কে দায়ী করে সংক্ষুব্দ নাগরিাক আন্দোলন সিলেটের সংগঠক আব্দুল করিম কিম বৈেন, অবশ্যই এই মৃত্যুর দায় সিলেট সিটি কর্পোরেশনকে নিতে হবে। মহানগরের উন্নয়ন কাজে বিভিন্ন স্থানে নিরাপত্তা বেষ্টনি না রেখে এমন উন্মুক্ত ড্রেনের হোল ফেলে রাখা হয়েছে। যা কোন ভাবেই শতসহস্র কোটি টাকার কাজের মানদন্ডের উপযোগী নয়। ইতিপূর্বে নয়াসড়ক মসজিদের মিনার ভাঙ্গার সময়ে আরেকটি দুর্ঘটনা ঘটেছিল। পর্যাপ্ত নিরাপত্তা না রেখে অদক্ষ হাতে মিনার ভাঙ্গার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ায় দেখা গেছে সেখানে কি ঘটেছিল।
তিনি বলেন, সেই দুর্ঘটনায় সৌভাগ্যবশতঃ প্রানহানি ঘটেনি কিন্তু কয়েক জন আহত হয়েছিল। যারা আহত হয়েছিল সিলেট সিটি কর্পোরেশন তাদের কোন ক্ষতিপূরণ দিয়েছিল কি না জানি না। কিন্তু কবি আব্দুল বাছিত-এর পরিবারকে অবিলম্বে ক্ষতিপূরণ দেয়া হোক। একি সাথে নগরীর যে সকল স্থানে এমন উন্মুক্ত বিপদজ্জনক ড্রেন হোল আছে সেখানে নিরাপত্তা বেষ্টনি দেয়া হোক। পাশাপাশি এই দূর্ঘটনার জন্য দায়ি ঠিকাদার, সুপারভাইজার সহ দায়িত্বশীলদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যাবস্থা নেয়া হোক।
এ ব্যাপারে সিলেট সিটি করেপারেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর সাথে যো্গাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান বলেন, এই ঘটনাটি খুবই মর্মান্তিক ও অনাকাঙ্খিত। আমরা সবসময় ঠিকাদারদের নির্মাণসামগ্রী নিরাপদে রাখা ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করে কাজ করতে বলি।
তিনি বলেন, একটি অনাকাঙ্খিত ঘটনার খবর পেয়ে আমরা নগরীর সব উন্নয়ন কাজ তদারকিতে নেমেছি। যেখানে এভাবে বিপজ্জনকভাবে রড রয়েছে তা ঢাকার ব্যবস্থা করেছি। দ্রুত সবগুলো ঢালাই করে ঢেকে দেয়া হবে।
Related News
সন্তানের মুখে মায়ের গল্প
মুহাম্মাদ শরীফুজ্জামান: ‘মা’ একটি ছোট্ট শব্দ। অথচ এই শব্দটির ভেতরেই যেন লুকিয়ে আছে এক বিশালRead More
জহিরপুর সৈয়দ বাড়ির সংক্ষিপ্ত ইতিবৃত্ত’ গ্রন্থের প্রকাশনা সম্পন্ন
শাহ মনসুর আলী নোমান, লন্ডন থেকে: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার দাওরাই বাজারে টেমস-সুরমা পারের গণমাধ্যম ব্যক্তিত্বRead More



Comments are Closed