বিশ্বে করোনায় মৃত্যু ১৫ লাখ ৭৫ হাজার ছাড়াল
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৬ কোটি ৯২ লাখ ছাড়িয়েছে।
আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় ৬ কোটি ৯২ লাখ ২৭ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ১৫ লাখ ৭৫ হাজার ৬১২ জনের। আর সুস্থ হয়েছেন চার কোটি ৭৯ লাখ ৮২ হাজার ১৯ জন।
পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন এক কোটি ৫৮ লাখ ২০ হাজার ৪২ জন। মৃত্যু হয়েছে দুই লাখ ৯৬ হাজার ৬৯৮ জনের।
যুক্তরাষ্ট্রে একদিনেই করোনায় নতুন করে মারা গেছে ৩ হাজারের বেশি মানুষ। আজ বৃহস্পতিবার সকালে ওয়াশিংটন পোস্ট এ খবর প্রকাশ করেছে।করোনা সংক্রমণ নিয়ে দেশটির বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ১ লাখ ৬ হাজারের বেশি মানুষ।
Related News
ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত অন্তত ৩৪
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকা থেকে স্পেনে যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৩৪Read More
মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: মিশরের গিজায় আল-আয়াত সংলগ্ন এলাকায় দুই ট্রেনের মধ্যে ভয়াবহ এক সংঘর্ষ হয়েছে।Read More



Comments are Closed