গাজীপুরে তালাকপ্রাপ্ত স্বামীর হাতে স্ত্রী খুন, স্বামী আহত
মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাশিমপুরে তালাকপ্রাপ্ত স্বামীর হাতে স্ত্রী খুন হয়েছে। গুরুতর আহত অবস্থায় স্বামীকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত মহসিনা আক্তার রংপুরের পীরগাছা এলাকার মজিবুর রহমানের মেয়ে। তারা দুজনই কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় রুহুল আমিনের বাড়িতে ভাড়ায় থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতো।
স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরের কাশিমপুর থানার ভেন জিএমএস কম্পোজিট লিমিটেড কারখানার শ্রমিক মহসিনা আক্তার এক সপ্তাহ আগে পারিবারিক কলহের জেরে তার স্বামী শরিফুল আলমকে তালাক দেয় । এর জের ধরে আজ সোমবার সকাল সাতটার দিকে শরিফুল আলম হঠাৎ বাসায় এসে সাবেক স্ত্রীকে গালাগাল শুরু করে। এনিয়ে দুজনের মধ্যে ঝগড়াঝাঁটির এক পর্যায়ে বটি দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যা করে স্বামী। এ ঘটনায় ধস্তাধস্তির সময় স্বামী শরিফুল আলম আহত হয়। পুলিশ আহত শরিফুল আলমকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
পুলিশ লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
হাফেজ শরিফুল আলম নিলফামারী সদর উপজেলার বোটের হাট গ্রামের নুর আলমের ছেলে।
জিএমপি কোনাবাড়ি জোনের সহকারী কমিশনার হোয়াই অঙ্কপ্রু মারমা জানান. এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী সনেট ও তার শ্যালক অস্ত্রসহ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর কুখ্যাত সন্ত্রাসী সনেট মোল্লা ও তার সহযোগী মোঃ রাকিব মিয়াকে রবিবারRead More
নরসিংদীতে নকল বিড়ি তৈরির কারখানায় অভিযান, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে একাধিক বিড়ি কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল জব্দRead More



Comments are Closed