আল্লামা ইমদাদুল হক হবিগঞ্জীর ইন্তেকাল
বৈশাখী নিউজ ডেস্ক: দক্ষিণ এশিয়ার অন্যতম হাদিস বিশারদ, বাংলাদেশের গৌরব শায়খুল হাদিস মাওলানা ইমদাদুল হক হবিগঞ্জী রহ. ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশ সময় ভোর রাতে ইংল্যান্ডের একটি হাসপাতালে ৮১ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
তিনি ২ ছেলে ও ৩ মেয়ের জনক ছিলেন। জীবনের শেষ বছরগুলোতে তিনি ছেলেদের সাথে ইংল্যান্ডে থাকতেন। সেখানে তিনি ‘হিদায়াতুস সারী ইলা দিরাসাতিল বুখারী’ নামে বুখারী শরীফের একটি মুকাদ্দামা লিখেন।
শায়খুল হাদিস ইমদাদুল হক হবিগঞ্জী রহ. দাওরা ফারেগের পর থেকেই দেশের বিভিন্ন মাদরাসায় তরুণ শাইখুল হাদিস হিসেবে সুনামের সাথে মুদাররিসি শুরু করেন।
ময়মনসিংহের জামিয়া ইসলামিয়ায় খেদমত করেন। এছাড়াও তিনি সিলেটের ঐতিহ্যবাহি দরগাহ মাদরাসা, জামেয়া মাদানিয়া বিশনাথ ও ঢাকার মালিবাগ মাদরাসায় মুহতামিমের দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি সিলেটের ঐতিহাবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া তোয়াক্কুলিয়া রেঙ্গা মাদরাসার শায়খুল হাদিসের দায়িত্ব পালন করেন।
তিনি মসজিদুল হারাম ও মক্কার সওলতিয়া মাদরাসায় বিভিন্ন সময়ে হাদিসের দরস দেন।
এছাড়াও বাংলাদেশের জাতীয় ঈদগাহের ইমামের দায়িত্বও পালন করেছিলেন মাওলানা ইমদাদুল হক হবিগঞ্জী রহ.। পাশাপাশি ইসলামিক ফাউন্ডেশনের সম্পাদনা পরিষদের সদস্য ছিলেন তিনি।
জমিয়তে উলামায়ে ইসলাম শোক :
আল্লামা ইমদাদুল হক হবিগঞ্জী রহ. ইন্তেকালে শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি, সাবেক মন্ত্রী মুফতী মুহাম্মদ ওয়াক্কাস, নির্বাহী সভাপতি শায়খুল হাদিস মনছুরুল হাসান রায়পুরী, সিনিয়র সহ সভাপতি মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী, সহ সভাপতি যথাক্রমে মুফতী গোলাম রহমান, মাওলানা শহিদুল ইসলাম আনসারী, মাওলানা তৈয়বুর রহমান নিজামী, মাওলানা নুরুল হক ভট্টগ্রামী, মাওলানা হাফিজ মুহসিন আহমদ, মহাসচিব শায়খুল হাদিস মুফতি মাওলানা শেখ মুজিবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসিচব আলহাজ¦ গোলাম মহিউদ্দিন ইকরাম, যুগ্ম মহাসিচব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মুফতি আরিফ বিল্লাহ, মাওলানা আব্দুল হক কাওছারী, মাওলানা ওলি উল্লাহ আরমান, সাংগঠনি সম্পাদক মুফতি রেজাউল করিম, শায়খুল হাদিস হাজী এমদাদুল্লাহ প্রমুখ।
সিলেট জেলা জমিয়তের শোক :
সভাপতি শায়খুল হাদিস আব্দুল মতিন ধনপুরী, সিনিয়র সহ সভাপতি কাজী আব্দুস সালাম রশিদী, সহ সভাপতি যথাক্রমে মাওলানা আব্দুল মালিক মুবারকপুরী, মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী, হাফিজ আহমদ কবির, মাওলানা নেজাম উদ্দিন, মাহমুদ হেসেন বড়বন্দী, সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক বিশ^ানাথী, যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মুতাহির আলী, প্রচার সম্পাদক মাওলানা রফিক আহমদ মহল্লী প্রমুখ।
সিলেট মহানগর জমিয়তের শোক : সভাপতি মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সিনিয়র সহ সভাপতি মাওলানা প্রিন্সিপাল মাহমুদুল হাসান, সহ সভাপতি মাওলানা জুবায়ের আহমদ, প্রিন্সিপাল রেজুয়ান আহমদ, মাওলানা মাসুক আহমদ সালামী, মাওলানা আব্দুস সালাম, মুফতি আলতাফুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু বকর সরকার প্রমুখ।
শোক বার্তা নেতৃবৃন্দ বলেন, শায়খুল হাদিস মাওলানা ইমদাদুল হক হবিগঞ্জী ইন্তেকালের মধ্য দিয়ে জাতি একজন ইলমে হাদিসের খাদেমকে হারালো। যা সহজে পূরণ হওয়ার নয়।
নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি
Related News
হবিগঞ্জে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধRead More
ঝোঁপ থেকে হবিগঞ্জের যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থেকে আরজান মিয়া (১৯) নামের হবিগঞ্জের এক যুবকের মরদেহ উদ্ধারRead More



Comments are Closed