সিলেটে র্যাবের অভিযানে মদ-ইয়াবাসহ গ্রেপ্তার ৮
বৈশাখী নিউজ ডেস্ক: র্যাব- ৯ এর অভিযানে সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে মদ-ইয়াবাসহ ৮ মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় র্যাব বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে মামলা করেছে।
র্যাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১ ডিসেম্বর) সকালে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নগরীর বিমানবন্দর থানার বিমানবন্দর বাইপাস এলাকায় অভিযান চালায়। এসময় ২৮৫ বোতল বিদেশি মদসহ মাদক কারবারি মাসুম আহমদকে (২৫) গ্রেপ্তার করে। মাসুক ওসমানীনগর উপজেলার রবিদাস গ্রামের সুন্দর আলীর ছেলে।
এদিন দিবাগত রাতে সিলেট সদর উপজেলার খাদিমনগর বাগানবাড়ী এলাকায় অভিযান চালিয়ে গোয়াইনঘাট উপজেলার ছৈলাখেল গ্রামের মৃত আনসার আলী খানের ছেলে জাকির হোসেন (৫২) ও জিয়াউল খান অরফে জিয়ারত (৪৩) ও একই উপজেলার কালিনগর গ্রামের আবুল হোসেনের ছেলে রাশেদ পারভেজ অরফে লাভলুকে (৩৬) ৩০ বোতল ফেনসিডিল, ২৮ বোতল অফিসার্স চয়েস ও ০৬ বোতল বিয়ারসহ তাদের গ্রেপ্তার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন মাধবপুর উপজেলা পরিষদের মেইন গেইটের সামনে থেকে ৩০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইয়াছিন মিয়া (৩৫) নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ইয়াছিন বাহ্মনবাড়িয়া জেলার বিজয়নগর থানার অলিপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে।
অপরদিকে একইদিন রাত ৮টার দিকে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর উপজেলায় অভিযান চালিয়ে মথুরকান্দি এলাকা থেকে বিদেশি ৪৯ বোতল মদ, মাদক বিক্রির নগদ ১ হাজার ৫০ টাকা জব্দসহ মাদক ওই গ্রামের সুলতান মিয়ার ছেলে রাব্বি হাসান (২৫), মো. হারুন অর রশিদের ছেলে মাসুদ (২২), কাপনা গ্রামের হান্নান মিয়ার ছেলে নয়নকে (১৮) গ্রেপ্তার করা হয়।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed