সিলেটে ৩ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোতোয়ালি ও দক্ষিণ সুরমা থানা এলাকায় র্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সরকারি বিধিবিধান ভঙ্গ করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনার অপরাধে প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত এই অভিযান হয়।
র্যাব-৯ সূত্রে জানা গেছে, বিধিবিধান ভঙ্গ করার অপরাধে খান পিভিসি পাইপ’কে ১ লাখ টাকা, রিফাত এন্ড কোং’কে ২ লাখ টাকা ও মেসার্স চৌধুরী প্রিন্টিং এন্ড প্যাকেজিং’কে ১ লাখ টাকাসহ ৩ প্রতিষ্ঠানে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সদর কোম্পানির (সিলেট ক্যাম্প) মজর মো. শওকাতুল মোনায়েম, সহকারী পুলিশ সুপার (এএসপি) ওবাইন এবং জাতীয় পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসাইন।
Related News
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী: বাসদ
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মানববন্ধনRead More
সিলেটে শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজা অনুষ্ঠিত হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে শ্রীশ্রী শারদীয় দুর্গাপূজায় কুমারী পূজার আয়োজন করা হয়েছে। এই কুমারী পূজাRead More



Comments are Closed