২৩ পৌরসভায় বিএনপির মনোনয়ন পেলেন যারা
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ২৫ পৌরসভার মধ্যে ২৩ পৌরসভায় দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। পাবনার চাটমোহর ও ঢাকার ধামরাই পৌরসভায় এখনও প্রার্থী ঘোষণা করেনি দলটি।
সোমবার (৩০ নভেম্বর) এই প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়। দলের মহাসচিবের সই করা প্রত্যয়নপত্র প্রার্থীদের হাতে তুলে দেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার ও দলের ভারপ্রাপ্ত তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক রিয়াজুদ্দিন।
প্রার্থীরা হলেন- পঞ্চগড় পৌরসভায় তৌহিদুল ইসলাম, পীরগঞ্জে রেজাউল করিম, ফুলবাড়ীতে মো. শাহাদাৎ আলী, বদরগঞ্জে ফিরোজ শাহ, কুড়িগ্রামে শফিকুল ইসলাম, পুঠিয়ায় আল মামুন, কাটাখালীতে সিরাজুল হক, শাহজাদপুরে মাহমুদুল হাসান, খোকসায় রাজু আহম্মেদ, চুয়াডাঙ্গায় সিরাজুল ইসলাম, চালনায় আবুল খায়ের খান, বেতাগীতে হুমায়ুন কবির, কুয়াকাটায় আবদুল আজিজ, উজিরপুরে শহিদুল ইসলাম খান, বাকেরগঞ্জে এস এম মনিরুজ্জামান, গফরগাঁওয়ে শাহ আবদুল্লাহ আল-মামুন, মদনে এনামুল হক, মানিকগঞ্জে আতাউর রহমান, শ্রীপুরে শহিদুল্লাহ শহিদ, দিরাইয়ে ইকবাল হোসেন চৌধুরী, বড়লেখায় আনোয়ারুল ইসলাম, শায়েস্তাগঞ্জে এম এফ আহমেদ অলি ও সীতাকুণ্ডে আবুল মুনছুর।
এদিকে গত ২৮ নভেম্বর ২৫টি পৌরসভায় দলীয় প্রার্থী মনোনয়ন দেয় আওয়ামী লীগ।
উল্লেখ্য, গত ২২ নভেম্বর ২৫টি পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর, মনোনয়ন বাছাই ৩ ডিসেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেখ দিন ১০ ডিসেম্বর। আর ভোটগ্রহণ হবে ২৮ ডিসেম্বর।
ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর হোসেন জানান, প্রথম ধাপে ২৫টি পৌরসভায় ২৮ ডিসেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের সবকটি পৌরসভায় ইভিএমে ভোট হবে।
Related News
শাহবাগে গণবিক্ষোভের ডাক দিলেন হাসনাত আবদুল্লাহ
বৈশাখী নিউজ ডেস্ক: নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অনুপস্থিতি, হত্যাকাণ্ড,Read More
এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন, আছেন সিলেটের যারা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।Read More



Comments are Closed