বিশ্বনাথে মাদ্রাসা প্রহরী হত্যায় যুবকের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলার কাহিরঘাট দাখিল মাদ্রাসার নৈশ প্রহরী আব্দুল মতিন খান (৫৫) হত্যা মামলায় মফজ্জল আলী (৩২) নামের এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়েছে তাকে।
অর্থদণ্ডসহ ফাঁসির আদেশপ্রাপ্ত মফজ্জল উপজেলার কাহিরঘাট গ্রামের মৃত মুসলিম আলীর ছেলে। অন্যদিকে মামলার অপর তিন আসামিকে বেখছুর খালাস দিয়েছেন আদালত।
সোমবার (৩০ নভেম্বর) সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা চতুর্থ আদালতের বিচারক মিজানুর রহমান ভূঁইয়া এ রায় দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইকবাল হক চৌধুরী। তিনি বলেন, চার আসামির মধ্যে ১নং আসামি মফজ্জল আলীকে মৃত্যুদণ্ডসহ আরও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। আর মামলার অপর তিন আসামি দেওকলস ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও কাহিরঘাট বাজার পরিচালনা কমিটির সাধারণ-সম্পাদক তারেক আহমদ দুলন (৩৫), কাহিরঘাট গ্রামের মৃত জাবিদ উল্লাহর ছেলে সুন্দর আলী (৭৫) ও সুরুজ আলীকে (৪৫) বেকসুর খালাস পেয়েছেন।
জানা গেছে, ২০১৪ সালের ১৯জুন মাদ্রাসায় ঘুমন্ত অবস্থায় খুন হন কাহিরঘাট দাখিল মাদ্রাসার নৈশ-প্রহরী আব্দুল মতিন খান। তিনি চাঁদপুর সদর উপজেলার খলিসাঢুলি গ্রামের মৃত আব্দুল কাদির খানের ছেলে। ঘটনার দিন রাতে তার মেয়ে সেলিনা আক্তার বাদী হয়ে বিশ্বনাথ থানায় হত্যা মামলা দায়ের করেন, (মামলার জিআর নং ১১২/২০১৪ ও দায়রা ৯৫৬/২০১৪ইং)। মামলায় কাহিরঘাটের মফজ্জল আলীকে (৩২) প্রধান আসামি এবং তারেক আহমদ দুলন (৩৫), সুন্দর আলী (৭৫) ও সুরুজ আলীকে (৪৫) আসামি করা হয়। অবশেষে দীর্ঘ প্রায় ৬ বছর ৫ মাস পর সোমবার ওই মামলার রায় দেন আদালত।
Related News
হবিগঞ্জে শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ: ২ জনের ৩ বছরের কারাদন্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জে মাদ্রাসার এক শিশুশিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় দুইRead More
ড. জাফর ইকবালের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বৈশাখী নিউজ ডেস্ক: চব্বিশের জুলাই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলায় উসকানির অভিযোগে সাবেক উপাচার্যRead More



Comments are Closed