বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৬ কোটি ১৯ লাখ
আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৬ কোটি ১৯ লাখ ছাড়িয়েছে।
আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, আজ শনিবার সকাল সাড়ে ৬টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ৩৭ জন।
একই সময়ে করোনায় মারা গেছেন ১৪ লাখ ৪৮ হাজার ১৭৯ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ কোটি ২৭ লাখ ৬৪ হাজার ৪৫০ জন।
ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৩৪ লাখ ৫০ হাজার ৯১ জন। আর মৃত্যু হয়েছে দুই লাখ ৭১ হাজার ২২ জন।
আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৯৩ লাখ ৪৯ হাজার ২৮৫। এর মধ্যে এক লাখ ৩৬ হাজার ১৯০ জনের মৃত্যু হয়েছে।
Related News
মালয়েশিয়ায় ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৫৭Read More
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More



Comments are Closed