আততায়ী হামলায় নিহত ইরানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পরমাণু বিজ্ঞানী মোহসেন ফখরিজাদাহ রাজধানী তেহরানের কাছে আততায়ী হামলায় নিহত হয়েছেন।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে শুক্রবার (২৭ নভেম্বর) রাতে বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে।
তেহরানের দামাবন্দ এলাকায় ফখরিজাদাহর ওপর হামলার পর তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ এই হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে একে কোনো ‘রাষ্ট্রের মদদে’ হয়েছে বলে জানিয়েছেন।
আন্তর্জাতিক কূটনীতিকরা তাকে ‘ইরানি বোমার জনক’ হিসেবে অভিহিত করতেন।
সত্যতা যাচাই করা সম্ভব হয়নি কিন্তু অনলাইনে ছড়িয়ে ছবিতে দেখা যায়, কালো এটি গাড়ির জানালায় বুলেটের ক্ষত এবং গাড়ির পাশে রাস্তায় রক্ত।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ফখরিজাদেহের গাড়িতে গুলি চালানোর আগে সন্ত্রাসীরা একটি গাড়িতে বোমাও বিস্ফোরণ ঘটায়। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়, সেখানেই তিনি মারা যান।
Related News
ইউরোপে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত অন্তত ৩৪
আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকা থেকে স্পেনে যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ৩৪Read More
মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: মিশরের গিজায় আল-আয়াত সংলগ্ন এলাকায় দুই ট্রেনের মধ্যে ভয়াবহ এক সংঘর্ষ হয়েছে।Read More



Comments are Closed