ওসমানীনগরে তরুণীর আত্মহত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে গলায় ফাঁস দিয়ে নাজমিন বেগম (২১) নামের এক তরুণী আত্মহত্যা করেছেন।
মৃত নাজমিন উপজেলার পশ্চিম পৈলনপুর ইউপির আলীপুর গ্রামের আব্দুল মুমিনের মেয়ে।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার পশ্চিম পৈলনপুর ইউপির আলীপুর গ্রাম থেকে এই তরুণীর মৃতদেহ উদ্ধার করে ওসমানীনগর থানা পুলিশ।
ওসমানীনগর থানার এসআই সুবিনয় বৈদ্য তরুণীর লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে নাজমিন বেগম তার বসতঘরের একটি কক্ষের বেড়ার আড়ার সাথে উড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। বিষয়টি বেলা দেড়টার দিকে থানা পুলিশকে জানালে রোববার সন্ধ্যার দিকে লাশ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়। তবে কি কারণে তরুণী আত্মহত্যা করেছেন এর কারণ জানা যায়নি।
Related News
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো.Read More
সিলেট সীমান্তে ভারতে পাচারের প্রস্তুতিকালে নারীসহ আটক ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাঠানোরRead More



Comments are Closed