এবার খেলা হবে ফেসবুকে
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড ও ডেস্কটপ ব্যবহারযোগ্য ক্লাউড গেমিং সুবিধা চালু করেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ব্যবহারকারীরা বিনা খরচে ফেসবুক থেকে বের না হয়ে এমনকি ডাউনলোড না করেও খেলতে পারবেন গেমগুলো।
এখনই ক্লাউড গেমিং সুবিধা অ্যাপল ব্যবহারকারীরা উপভোগ করতে পারছেন না। অ্যাপল ব্যবহারকারীদের জন্য বিকল্প ব্যবস্থার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট জেসন রুবিন।
এসব গেমগুলোর মধ্যে রয়েছে মোবাইল লিজেন্ডস: অ্যাডভেঞ্চার, পিজিএ ট্যুর গল্ফ শুটআউট, অ্যাসফাল্ট ৯: লিজেন্ডস, সলিটায়ার: আর্থার’স টেল এবং ডব্লিউডব্লিউই সুপারকার্ড। ইতোমধ্যে ২ লাখ ছাড়িয়েছে গেইমারের সংখ্যা। ভবিষ্যতে অসংখ্য গেম যুক্ত হবে এ তালিকায়।
সংস্থাটি বলছে, ধীরে ধীরে স্পোর্টস, কার্ড, সিমুলেশন এবং স্ট্যাটেজি মেনে গেমসগুলো ডেভেলপ করছে যাতে বিলম্বিত সমস্যায় পড়তে না হয়। প্রযুক্তির সুবিধা ও বাস্তবতাকে গ্রহণ করে জনসাধারনের জন্য ক্লাউড গেমের স্ট্রিমিং সুবিধা বাড়ানোর ওপর জোর দিচ্ছে ফেসবুক।
এছাড়া, ডেভেলপারদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে। যাতে সহজেই আইওএস ব্যবহার করে তারা ক্লাউড গেম ডেভেলপ করতে পারেন নিজ নিজ অবস্থানে থেকে।
সূত্র: ডেইলি মেইল
Related News
জিমেইলে যুক্ত হচ্ছে কপি কোড, যে সুবিধা পাওয়া যাবে
তথ্যপ্রযুক্তি ডেস্ক: জিমেইলে ভেরিফিকেশন কোড বা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) দ্রুত কপি করার সুবিধা চালু করছেRead More
ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন চমক
তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ ব্যবহারRead More



Comments are Closed