ধর্মপাশায় ৬০ বস্তা সিমেন্ট নিয়ে ডুবল ট্রলার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বরইয়া নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। ট্রলারে ৬০ বস্তা সিমেন্ট ও বেশ কিছু যাত্রী ছিলেন।
শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার জয়শ্রী গ্রামের সামনে বরইয়া নদীতে এ ঘটনা ঘটে। জানা যায়, সাচনাবাজার থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ট্রলারটি সন্ধ্যা সোয়া ৭টার দিকে জয়শ্রী গ্রামের সামনে পৌঁছায়। এ সময় ট্রলারটি উল্টে ডুবে যায়।
ডুবে যাওয়া ট্রলারটির ছাদে ৬০ বস্তা সিমেন্ট ছিল। এ ছাড়া ট্রলারে ১৫-২০ জন যাত্রী এবং মনিহারি দোকানের মালামাল ছিল।
ট্রলারটি উল্টে গেলে যাত্রীরা সবাই সাঁতরে তীরে উঠে যান।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, স্থানীয় লোকজন উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রাত পৌনে ৮টার দিকে ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।
Related News
ছাতকে ছাত্রদল-ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ আবদুল হক স্মৃতি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণRead More
ষড়যন্ত্র ও অস্থিতিশীলতার প্রতিবাদে সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র, পরিকল্পিত সন্ত্রাস এবং নিষিদ্ধ সংগঠনেরRead More



Comments are Closed