টানা ২৪ ঘণ্টা কথা হবে টিমস অ্যাপে
প্রযুক্তি ডেস্ক: বৈশ্বিক করোনা মহামারিতে স্কুল কলেজের ক্লাস-পরীক্ষা, চাকরির ভাইভা থেকে শুরু করে অফিসের মিটিং এমনকি পারিবারিক আড্ডাও চলে এসেছে ডিজিটাল প্লাটফর্মে। দীর্ঘ দিন ধরে চলে আসলেও ভিডিও কলিং প্লাটফর্মগুলো সম্প্রতি ঘরবন্দি মানুষের অন্যতম অনুসঙ্গ হয়ে দাঁড়িয়েছে।
ভিডিও কলিং অ্যাপগুলোর রয়েছে নানা ধরনের সীমাবদ্ধতা। একটা মিটিংয়ে কতজন যুক্ত হতে পারবে, কত সময় ধরে হবে এমন সীমার কারণে অনেকটাই বাধাগ্রস্ত হয় কর্মপ্রক্রিয়া। ব্যবহারকারীদের এমন অসুবিধার কথা চিন্তা করে সর্বোচ্চ সংখ্যক ব্যবহারকারী যাতে দীর্ঘ সময় মিটিং চালিয়ে নিতে পারে তার প্রাথমিক সমাধান নিয়ে এসেছে মাইক্রোসফটের টিমস অ্যাপ।
মাইক্রোসফটের এ অ্যাপে একটি কলে ৩০০ জনকে যুক্ত করা যাবে এবং কথা বলা যাবে টানা ২৪ ঘণ্টা অর্থাৎ একদিন। কলে যুক্ত ৪৯ জনকে একসঙ্গে একটি গ্যালারি ভিউতে দেখা যাবে। কলে যুক্ত হতে একটি লিংকের মাধ্যমে যেতে হবে। মিটস এর এমন উদ্যোগ বেশ সাড়া ফেলেছে।
বর্তমানে জনপ্রিয় ভিডিও কলিং অ্যাপে ফ্রি কলে ১০০ জন যুক্ত হয়ে কথা বলতে পারেন ৪০ মিনিট। মিটিং চালিয়ে নিতে পুনরায় শুরু করতে হয়। এছাড়া, গুগল মিটে ফ্রি কলে ১০০ জন যুক্ত হয়ে ৬০ মিনিট কথা বলতে পারেন।
ধারণা করা হচ্ছে, আসছে ‘থ্যাংসগিভিং ডে’ কে মাথায় রেখে এ সুবিধা দিচ্ছে মাইক্রেসফট। বিশেষ করে এই দিনটিতে পশ্চিমা দেশগুলোতে অসংখ্য মানুষ একত্রে মিলিত হয়। করোনা পরিস্থিতিতে সেই সুযোগ না থাকায় স্বাভাবিকভাবে বেড়ে যাবে ভিডিও কলিং সেবার চাহিদা। নিশ্চয়ই সেই সুযোগটা কাজে লাগিয়ে ব্যবসায়িক সাফল্যই লক্ষ্য প্রতিষ্ঠানটির।
এদিকে, জুম, স্কাইপি ও গুগল মিটের মতো জনপ্রিয় কলিং অ্যাপগুলো নিশ্চয়ই তাদের সেবার পরিধি বাড়াতে তৎপর হবে এমনটা আর বলার অপেক্ষা রাখে না।
সুত্র দ্যা ভার্জ
Related News
জিমেইলে যুক্ত হচ্ছে কপি কোড, যে সুবিধা পাওয়া যাবে
তথ্যপ্রযুক্তি ডেস্ক: জিমেইলে ভেরিফিকেশন কোড বা ওয়ান-টাইম পাসওয়ার্ড (ওটিপি) দ্রুত কপি করার সুবিধা চালু করছেRead More
ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন চমক
তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ ব্যবহারRead More



Comments are Closed