বিয়ানীবাজারে ৪০০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার থেকে ৪০০ পিস ইয়াবাসহ হোসাইন আহমদ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বড়াইল গ্রামের বিলাল মিয়ার পুত্র।
এ ঘটনায় মাদক আইনে বিয়ানীবাজার থানায় মাদক বিরোধী সেলের এসআই কামরুল আলম বাদী হয়ে মামলা দায়ের করেছেন।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী হোসাইনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
এরআগে শুক্রবার (২০ নভেম্বর) রাতে গোপন তথ্যের ভিত্তিতে বিয়ানীবাজার-বড়লেখা আঞ্চলিক মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) লুৎফর রহমান। তিনি জানান, সিলেট জেলাকে মাদকমুক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের মাদক বিরোধী অভিযান আরও জোরদার করা হবে।
Related News
ওসমানীনগরে নিখোঁজের ১দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলায় নিখোঁজের একদিন পর মানসিকভাবে প্রতিবন্ধী এক বৃদ্ধের মরদেহ উদ্ধারRead More
সিলেট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার নলজুড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো.Read More



Comments are Closed