সিলেটে প্রেমিকের আত্মহত্যা, প্রেমিকা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক:: সিলেট নগরীর পাঠানটুলা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে পুলিশ পাঠানটুলা এলাকার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে মিফতাহুর রহমান (৩৫) নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মিফতাহুর আত্মহত্যা করেছেন বলে ধারণা পুলিশের।
এদিকে ওই বাসা থেকেই পুলিশ এক তরুণীকে আটক করেছে। ওই তরুণী ও মিফতাহুর রহমান একই বাসায় থাকতেন। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিলো বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার দুজনের মধ্যে ঝগড়া হয়েছিলো। এর জের ধরে রাতেই কিংবা শনিবার সকালে মিফতাহুর আত্মহত্যা করতে পারেন।
এদিকে, মিফতাহুরের বাবা মতিউর রহমান বাদী হয়ে আত্মহত্যার প্ররোচণার অভিযোগ এনে ওই তরুণীকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।
মিফতাহুর রহমান সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের কদমতলি গ্রামের মতিউর রহমানের ছেলে।
নিহতের চাচা মুহিবুর রহমান বলেন, গ্রেপ্তার হয়া মেয়েটিকে আমরা চিনি না। তাকে আমার ভাতিজার বাসায় পাওয়া গেছে। তাদের বিয়ে হয়েছিলো কী না সেটাও আমরা জানি না। মেয়েটির বাড়ি হচ্ছে বাগেরহাটের ফকিরহাট থানা এলাকায়। মিফতাহুর রহমানকে হত্যা করা হতে পারে বলেও অভিযোগ তার।
সিলেট কতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিঞা বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ওই বাসা থেকে নিহত মিফতাহুর রহমানের প্রেমিকাকে আটক করেছে। তাকে আসামি করে নিহতের বাবা একটি মামলা করেছেন।
গ্রেপ্তার হওয়া তরুণীর বরাত দিয়ে ওসি বলেন, তরুণীর মা কয়েকদিন পূর্বে মেয়েকে মিফতাহুর রহমানের বাসায় রেখে যান। শুক্রবার রাতে তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়। এতে দুজন দুই রুমে চলে যায়। মেয়েটি একরুমে বসে ব্লেড দিয়ে হাত কাটছিলো। আর ছেলেটি গলায় ফাঁস দেয়।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed