Main Menu

যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় শনাক্ত দুই লক্ষাধিক

আন্তর্জাতিক ডেস্ক: চলমান মহামারি করোনা ভাইরাসে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্র। কোনো ভাবেই দেশটিতে থামানো যাচ্ছে না করোনার প্রকোপ। এদিকে এরইমধ্যে দেশটিতে করোনা ভাইরাসের দৈনিক সংক্রমণ দুই লাখ ছাড়িয়েছে।

কিছুদিন আগেই এমন আশঙ্কা প্রকাশ করেছিলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের এক উপদেষ্টা। সে আশঙ্কাই এবার সত্য হয়ে গেল।

শনিবার (২১ নভেম্বর) বেলা ১২টার ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে একদিনে ২ লাখ ১ হাজার ৮৩ জন সংক্রমিত হয়েছেন। একই সময়ে মারা গেছেন ১ হাজার ৯৫১ জন। যুক্তরাষ্ট্রে মোট করোনা শনাক্ত ১ কোটি ২২ লাখ ৭৪ হাজার ৭২৬ জন। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৬০ হাজার ২৮৩ জন।

যুক্তরাষ্ট্রে দৈনিক সংক্রমণ দুই লাখ স্পর্শ করতে পারে বলে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কভিড-১৯ উপদেষ্টা বোর্ডের সদস্য এপিডেমিওলজিস্ট মাইকেল অস্টারহোম কিছুদিন আগে সতর্ক করেছিলেন।

এমএসএনবিসি-কে তিনি বলেছিলেন, প্রস্তুত থাকুন। আমরা দৈনিক সংক্রমণ ২ লাখ বা তার বেশি স্পর্শ করতে যাচ্ছি। হাসপাতালগুলোতে আমাদের প্রস্তুতি নিতে হবে।

এদিকে করোনার বৈশ্বিক সংক্রমণ প্রায় ৫ কোটি ৮৯ লাখ ১০ হাজার ছাড়িয়েছে। মারা গেছেন ১৩ লাখ ৭৭ হাজার ৭৪৫ জন। সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৪ কোটি ১ লাখ ৮ হাজার ৩৪২ জন।

Share





Related News

Comments are Closed