দেশে আরো ১৮৪৭ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২৮
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৪৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে মারা গেছেন ২৮ জন; আর ১ হাজার ৯২১ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে।
শনিবার বিকালে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তর কোভিড-১৯ সংক্রমণের সর্বশেষ এই তথ্য জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল আটটা পর্যন্ত করোনার নমুনা পরীক্ষা হয়েছে ১২ হাজার ৬৪৩টি। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৮৪৭ জনের। দেশে এ পর্যন্ত মোট ৪ লাখ ৪৫ হাজার ২৮১ জনের দেহে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে ৬ হাজার ৩৫০ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ৩ লাখ ৬০ হাজার ৩৫২ জন।
গত ২৪ ঘণ্টায় পরীক্ষার সংখ্যা বিবেচনায় রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৫৮ শতাংশ। এর আগে গত ৫ সেপ্টেম্বর সংক্রমণ শনাক্তের হার ছিল ১৫ দশমিক ১৮ শতাংশ। মাঝে সংক্রমণ শনাক্তের হার ১০ থেকে ১৩ শতাংশের মধ্যে ওঠানামা করেছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া লোকজনের মধ্যে ১৮ জন পুরুষ ও ১০ জন নারী। দেশে এখন পর্যন্ত সংক্রমণ বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৩ শতাংশ।
দেশে করোনায় সংক্রমিত প্রথম রোগী শনাক্তের ঘোষণা আসে চলতি বছরের ৮ মার্চ। প্রথম মৃত্যুর তথ্য জানানো হয় ১৮ মার্চ।
Related News
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১ এ অংশ নিতে তিন দিনেরRead More
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More



Comments are Closed