Main Menu

মণিপুরী ছাত্র সমিতির মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগের ছয়টি পৃথক কেন্দ্রে বাংলাদেশ মণিপুরি ছাত্র সমিতি (বামছাস) এর আয়োজনে মেধাবৃত্তি পরীক্ষা প্রাইমারী ও জুনিয়র স্কলারশীপ পরীক্ষা-২০২০ অনুষ্ঠিত হয়েছে। বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জের ছয়টি পৃথক কেন্দ্রে একযোগে মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নেয় তিন শতাধিক শিক্ষার্থী।

শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত অনুষ্ঠিত পরীক্ষায় প্রাথমিক পর্যায়ের পঞ্চম শ্রেণী ও মাধ্যমিক পর্যায়ে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নেয়। সিলেট নগরীর রাজা জি সি উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জের চুনারুঘাট আঁবাদ গাঁও, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর, শ্রীমঙ্গল উপজেলার রামনগর, জুড়ি উপজেলার ছোট ধামাই, কুলাউড়া উপজেলার কর্মধার ভান্ডারীগাঁও কেন্দ্রে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বাংলা, ইংরেজি, গণিত, সধারণ বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ৪৫ দিনের মধ্যে মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল নির্ণয়ের কথা রয়েছে।

সংগঠন সূত্রে জানা গেছে, ঐতিহ্যবাহী মণিপুরী ছাত্র সংগঠন ‘বাংলাদেশ মণিপুরী ছাত্র সমিতি (বামছাস) ১৯৮৪ সালে প্রতিষ্ঠার পর ১৯৯১ সালে প্রাথমিকের পঞ্চম শ্রেণী ও ১৯৯৫ সাল থেকে মাধ্যমিকের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে মেধাবৃত্তি পরীক্ষা ‘প্রাইমারী ও জুনিয়র স্কলারশীপ পরীক্ষা’ পরিচালনা করে আসছে।

বিভাগের ছয়টি কেন্দ্রে এক যোগে সফলভাবে মেধাবৃত্তি পরীক্ষা পরিচালনায় সহযোগী সকলকে বামছাস কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংগঠনের স্কলারশিপ পরীক্ষা পরিচালনা পরিষদের চেয়ারম্যান পুস্প দেবী সন্দীপা ও পরীক্ষা নিয়ন্ত্রক হিজম সুশীল। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed