সিলেটে একদিনে আরো ২৯ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ২৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন আরও ৩৭ জন। আর এ সময়ে সিলেট বিভাগে করোনাভাইরাস (কোভিড-১৯) রোগে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
সোমবার (১৬ নভেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে নতুন শনাক্ত হওয়া ২৯ জন করোনা রোগীর মধ্যে সর্বাধিক সিলেট জেলায় ২৩ জন। আর বিভাগের সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায় ২ জন করে মোট ৪ জন। এদিন মৌলভীবাজার জেলায় কোনো করোনা আক্রান্ত রোগী শনাক্ত হননি। তবে এ ২৮ ঘন্টায় সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ জনের করোনা শনাক্ত হয়েছে।
এছাড়া একই সময়ে বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা সুস্থ হওয়া ৩৭ জন রোগীর ৩৫ জনই সিলেট জেলার বাসিন্দা। বাকি ২ জন সুনামগঞ্জে সুস্থ হয়ে উঠেছেন। আর গত চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে করোনা আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৪ হাজার ১৯৪ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৮ হাজার ৭৫ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৪৩৬ জন, হবিগঞ্জে ১ হাজার ৮৭১ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৮১২ জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের চার জেলায় ৫৪ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১২ হাজার ৯১৬ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৩৮ জন।
Related News
বিকল্প ঢাকা-সিলেট মহাসড়ক কাজের উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট মহাসড়কের বিকল্প হিসেবে ব্যবহৃত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ কাজের আনুষ্ঠানিকRead More
সোমবার সিলেটের যেসব এলাকায় ৮ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর ও গোয়াইনঘাট উপজেলার বেশ কিছু এলাকায় সোমবার (২৮ সেপ্টেম্বর) টানাRead More



Comments are Closed