সিলেটে ভূয়া নারী পুলিশ গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরী থেকে পুলিশের পোশাক পরিহিত অবস্থায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৫ নভেম্বর) নগরীর শাহজালাল (র.) দরগাহ এলাকা হালিমা বেগম (২৫) নামের ওই নারীকে গ্রেপ্তার করা হয়।
হালিমা বেগম সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শিমুলতলা গ্রামের আব্দুল জলিলের মেয়ে।
মহানগর পুলিশের গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, রোববার সকালে হযরত শাহজালাল (র.) মাজাররে প্রধান ফটকের সামনে থেকে একজন নারীকে পুলিশের ইউনিফর্ম পরা অবস্থায় দেখতে পান এসআই মো. আব্দুল বাতেন ভূঁইয়া। ওই নারীকে তার সন্দেহ হলে কনস্টেবল রাজুফা খাতুনের মাধ্যমে হালিমাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন।
জিজ্ঞাসাবাদে হালিমা জানান, তার গ্রামের বাড়িতে জায়গা জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। প্রতিপক্ষকে শায়েস্তা করতে ১৪ নভেম্বর শনিবার পুলিশের ইউনিফর্ম সংগ্রহ করে তা পরে তিনি গ্রামের বাড়িতে গিয়েছিলেন। রোববার সকালে পুলিশের ইউনিফর্ম পরে কোম্পানীগঞ্জের পুলেরমুখ থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেল যোগে নগরীর শাহজালাল (র.) মাজারে আসেন।
হালিমা বেগমের বিরুদ্ধে এসআই মো. আব্দুল বাতেন ভূইয়া বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছেন।
Related News
বন্ধ কুমারগাঁও বিদ্যুৎকেন্দ্র, সিলেটে অসহনীয় লোডশেডিং
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কুমারগাওয়ে ২২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। একারণে বেড়েছেRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শাটডাউন, অধ্যক্ষসহ ২০ জন অবরুদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনতা থেকে মুক্তির দাবিতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ ওRead More



Comments are Closed