সিলেটে করোনায় আরো ১জনের মৃত্যু, শনাক্ত ৩৮
বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ৩৮ জন শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। একই সময়ে সিলেটের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে থাকা আইসোলেশনে থেকে সুস্থ হয়ে উঠেছেন আরও ৩৭ জন করোনা রোগী। আর এ সময়ে সিলেট বিভাগে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একজনের।
রোববার (৮ নভেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে নতুন শনাক্ত ৩৮ জন রোগীর মধ্যে সিলেট জেলায় সর্বাধিক ২৪ জন সিলেট জেলার বাসিন্দা। এছাড়া সিলেটের দুই জেলা সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় ১ জন করে মোট দুইজনের শরীরের এদিন করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। এদিন বিভাগের হবিগঞ্জে আরও ৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এদিকে একইদিন সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ৬ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে।
এদিকে একই সময়ে বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা সুস্থ হওয়া ৩৭ রোগীর ৩৫ জনই সিলেট জেলায় বাসিন্দা। বাকি দুইজন সুনামগঞ্জ জেলার বাসিন্দা। এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন রোগীর মৃত্যু ঘটনা ঘটেছে। মারা যাওয়া ব্যক্তি সিলেট জেলার বাসিন্দা।
সিলেট বিভাগে বর্তমানে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৩ হাজার ৯০৫ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৭ হাজার ৮৩৪ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৪১৭ জন, হবিগঞ্জে ১ হাজার ৮৫১ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৮০৩জনের করোনা শনাক্ত হয়েছে।
সিলেটের চার জেলায় ৪৭ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১২ হাজার ৫৪৫ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৩৬ জন।
Related News
সিলেট-ঢাকা রুটে এসি বাস ভাড়া ১০০ টাকা, নন এসি ৫০ টাকা বাড়ল
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানী তেলের মূল্য বৃদ্ধির পর বেড়েছে সিলেট-ঢাকা রুটে বাস ভাড়া। এই রুটেRead More
শ্রীমঙ্গলে যুবদলের ৬ নেতাকে শোকজ
বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা ও দায়িত্বে অবহেলার অভিযোগেRead More



Comments are Closed