কোম্পানীগঞ্জে স্বামীর নির্যাতনে অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু
কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জে স্বামীর নির্যাতনে আহত গৃহবধূ লাকী আক্তার (১৯) চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। গত ২৭ অক্টোবর রাতে উপজেলার টুকেরগাঁও এলাকায় স্বামী জুয়েল-শাশুড়ি মিলে ৬ মাসের অন্তঃসত্তা লাকী আক্তারকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক সিলেট ওসমানী হাসপাতালে রেফার করেন।
নিহতের বাবা বাবুল মিয়া বলেন, ৭ মাস আগে তার মেয়েকে টুকেরগাঁও গ্রামের ফুল মিয়ার ছেলে জুয়েল বিয়ে করে। বিয়ের পর থেকে জুয়েল, তার মা পুদিনা বেগম, ননদ শাহিনুর আক্তার যৌতুকের জন্য নানাভাবে নির্যাতন করত। গত ২৭ অক্টোবর রাতে তার মেয়েকে অমানুষিক নির্যাতন করে জুয়েল। মেয়ের অবস্থা গুরুতর দেখে তারা হাসপতালে রেখে পালিয়ে যায়। লোকমুখে খবর পেয়ে সিলেট ওসমানী হাসপাতালে ছুটে যাই। কিন্তু মেয়েকে বাঁচানো গেল না। আমি এ হত্যার বিচার চাই।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল বলেন, এ ঘটনায় দু’দিন আগেই নারী নির্যাতন মামলা হয়েছে। নিহতের বাবা বাবুল মিয়া বাদী হয়ে ওই মামলা করেন। এখন এ মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে। পুলিশ আসামি গ্রেফতারে অভিযান অব্যাহত রেখেছে।
Related News
সিলেটে সীমান্ত টাওয়ার থেকে বিজিবি সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা সীমান্ত ফাঁড়ি (বিওপি) থেকে একRead More
গোলাপগঞ্জে আওয়ামীলীগ নেতা দুলাল গ্রেপ্তার
Manual7 Ad Code গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারনামীয়Read More



Comments are Closed