Main Menu

সিলেটে করোনায় একদিনে আক্রান্ত ২৬, সুস্থ ৬০

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ২৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন আরও ৬০ জন। আর এ সময়ে সিলেট বিভাগে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

বুধবার (৪ নভেম্বর) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

Manual7 Ad Code

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে নতুন শনাক্ত ২৬ জন রোগীর মধ্যে সিলেট জেলায় সর্বাধিক ১৯ জন ও সুনামগঞ্জে ১ জন। বিভাগের অন্য দুই জেলা মৌলভীবাজারে ১ জন ও হবিগঞ্জে আরও ৩ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরও ২ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত করা হয়েছে।

Manual8 Ad Code

এদিকে একই সময়ে বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা সুস্থ হওয়া ৬০ রোগীর ৫৭ জনই সিলেট জেলায় বাসিন্দা। এছাড়া বাকী তিনজন সুনামগঞ্জ থেকে সুস্থ হয়ে উঠেছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু ঘটেনি।

Manual6 Ad Code

সিলেট বিভাগে বর্তমানে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৩ হাজার ৭৮৪ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৭ হাজার ৭৪৭ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৪১০ জন, হবিগঞ্জে ১ হাজার ৮৩৪ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৭৯৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

Manual4 Ad Code

সিলেটের চার জেলায় ৪৬ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১২ হাজার ৩৩১ জন করোনা আক্রান্ত রোগী এবং মৃত্যুবরণ করেছেন ২৩৩ জন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code