Main Menu

মাধবপুরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় মাসুম মিয়া (২৭) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। সোমবার ভোর রাতে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের পিয়াইম গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মাসুম মিয়া উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের মোড়াপাড়া গ্রামের আবুল কাশেম বক্কর এর ছেলে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন জানান, রবিার মধ্য রাতে ওই গ্রামের মতিউর রহমানের ঘর থেকে একদল চোর গরু চুরি করে। এ সময় তার স্ত্রী টের পেয়ে সুর চিৎকার শুরু করলে গ্রামবাসী ধাওয়া করে মাসুম মিয়াকে আটক করে গণ পিটুনি দিয়ে গুরুতর আহত করে।

খবর পেয়ে ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে সোমবার বিকাল ৪টার দিকে তার মৃত্যু ঘটে। এ ব্যাপারে মাধবপুর থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

Share





Related News

Comments are Closed