Main Menu

সিলেটে আরও ৩৩ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে নতুন করে আরও ৩৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সিলেটের দুই ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় বলেন, সোমবার ওসমানীর ল্যাবে শনাক্ত ১৪ জনের মধ্যে সিলেটের ১০ জন, সুনামগঞ্জের তিনজন আর মৌলভীবাজারের একজন রয়েছেন।

আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নূরনবী আজাদ জুয়েল বলেন, সোমবার শাবির ল্যাবে ১৪৮ জনের নমুনা পরীক্ষায় ১৯ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে সিলেটের ৭ জন, সুনামগঞ্জের ৮ জন, মৌলভীবাজারের দুজন এবং হবিগঞ্জের দুজন রয়েছেন।

এ নিয়ে সিলেট বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ৮০৪ জন। এসব রোগীদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ১০ হাজার ৬৯৩ জন। আর মারা গেছেন ২২০ জন।

Share





Related News

Comments are Closed