Main Menu

মাধবপুরে বজ্রপাতে কিশোরীর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বজ্রপাতে স্বস্তি গোয়ালা (১৫) নামে এক চা শ্রমিক কন্যার মৃত্যু হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার সুরমা চা বাগানে এ ঘটনা ঘটে।

নিহত কিশোরী স্থানীয় সুরমা চা বাগানের শিবনাথ গোয়ালার মেয়ে।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Share





Related News

Comments are Closed