অসুস্থ সাংবাদিক এখলাছের পাশে ওসি ও প্রেসক্লাব
কানাইঘাট সংবাদদাতা: দুরারোগ্য ব্যাধী ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থ কানাইঘাট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি দৈনিক ইত্তেফাক ও শ্যামল সিলেট পত্রিকার কানাইঘাট প্রতিনিধি সিনিয়র সাংবাদিক এখলাছুর রহমানের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ ও কানাইঘাট থানার ওসি মো. শামসুদ্দোহা পিপিএম।
বৃহস্পতিবার বিকেল ৫টায় কানাইঘাট পৌরসভাস্থ নন্দিরাই গ্রামের নিজ বাড়িতে অবস্থানরত অসুস্থ সাংবাদিক এখলাছুর রহমানকে দেখতে যান কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম এ হান্নান, প্রেসক্লাবের বর্তমান কমিটির সহ সভাপতি আব্দুন নুর, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, সহ সম্পাদক মাহবুবুর রশিদ, দপ্তর সম্পাদক মুমিন রশিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমদ, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আলা উদ্দিন, সুজন চন্দ অনুপ।
এ সময় এখলাছুর রহমানের সান্নিধ্যে গিয়ে চিকিৎসার খোঁজখবর নেন থানার ওসি শামসুদ্দোহা পিপিএম সহ প্রেসক্লাব নেতৃবৃন্দ। পরে তার সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
ক্যান্সারে আক্রান্ত অসুস্থ এখলাছুর রহমানের সুস্থতার জন্য তার পরিবার ও প্রেসক্লাব সকলের কাছে দোয়া চেয়েছেন। সার্বক্ষণিক প্রেসক্লাব নেতৃবৃন্দ ও থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএমসহ অনেকে চিকিৎসার খোঁজ খবর নেয়ায় তার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতাও প্রকাশ করা হয়।
Related News
প্রয়াত সাংবাদিক তুহিনুল হক তুহিনের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও প্রতিভাবান সাংবাদিক প্রয়াত তুহিনুল হক তুহিনের রূহেরRead More
হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাRead More



Comments are Closed