রবিবার থেকে অনলাইনে একাদশ শ্রেণির ক্লাস
বৈশাখী নিউজ ডেস্ক : শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে,আগামী রবিবার (৪ অক্টোবর) থেকে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অনলাইনে ক্লাস নেয়া হবে । উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রম শুরু করা হবে বলে আন্তঃ শিক্ষা বোর্ড সমন্বয় উপ-কমিটির সভাপতি অধ্যাপক জিয়াউল হক জানান।
বৃহস্পতিবার (১ অক্টোবর) এ সংক্রান্ত এক নির্দেশনায় সকল শিক্ষাবোর্ড ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে অনলাইনে ক্লাস চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়, করোনাভাইরাস পরিস্থিতির কারণে শ্রেণিকক্ষে ক্লাস নেয়া সম্ভব না হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ সংক্রান্ত আরেক নির্দেশনায় বলা হয়, রবিবার সকাল দশটায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অনলাইন ক্লাস কার্যক্রমের উদ্বোধন করবেন। ঢাকা কলেজে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
উল্লেখ্য, গত ৯ আগস্ট ২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম অনলাইনে শুরু হয়। সেপ্টেম্বরের ১৭ তারিখ ভর্তি কার্যক্রম শেষ হয়।
এর আগে করোনাভাইরাস পরিস্থিতির কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে চলমান সরকারি ছুটি আরও বর্ধিত করার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, করোনাভাইরাস পরিস্থিতির কারণে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা ছাড়া অন্য কোনো পথ নেই।
Related News
শাবিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখRead More
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হয়েছে। প্রকাশিতRead More



Comments are Closed