Main Menu

সিলেটে আরো ১৭ জনের করোনা শনাক্ত

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ১৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন বাড়িতে ও হাসপাতালে আইসোলেশনে থাকা ৭৫ জন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়।

Manual4 Ad Code

সিলেট বিভাগে শনাক্ত ১৭ জন রোগীর মধ্যে সিলেট জেলায় ৫ জন ও সুনামগঞ্জে ৭ জন। এছাড়া হবিগঞ্জে ২ জন শনাক্ত করা হয়েছে আর মৌলভীবাজারে ৩ জন শনাক্ত হন।

একই সময়ে সুস্থ হওয়া ৭৫ জন রোগীর মধ্যে একদিনে সর্বাধিক সিলেটে সুস্থ হয়েছেন ৪০ জন। সুনামগঞ্জে ৩৫ জন রোগী সুস্থ হয়েছেন। এদিন হবিগঞ্জ ও মৌলভীবাজারে করোনা থেকে সুস্থ হয়ে উঠেননি কোনো রোগী।

Manual6 Ad Code

সিলেট বিভাগে বর্তমানে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১২ হাজার ৬৭০ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৬ হাজার ৮৭০ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৩৪৫ জন, হবিগঞ্জে ১ হাজার ৭৫৩ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৭০২ জনের করোনা শনাক্ত হয়েছে।

Manual2 Ad Code

সিলেটের চার জেলায় ৬১ জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন বিভাগের ১০ হাজার ৫২৬ জন করোনা আক্রান্ত রোগী এবং এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২১৮ জন।

 

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code