আ.লীগ বিমানের নিরাপদ সেবা নিশ্চিত করেছে : প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে বন্ধ হওয়া বিমানবন্দরগুলো চালু করার পাশাপাশি বিমানের নিরাপদ সেবা নিশ্চিত করেছে।
বৃহস্পতিবার সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজন করা হয় কয়েকটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান। এতে গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্পের নির্মাণকাজ, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘ম্যুরাল’ ও বিমানবন্দরের অভ্যন্তরে ‘বঙ্গবন্ধু কর্নার’। এছাড়া উদ্বোধন করেন বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের নবনির্মিত প্রধান কার্যালয় ‘পর্যটন ভবন’ এবং রাজধানীর গ্রিনরোডে পানি ভবন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপির সভাপতিত্বে ও সিনিয়র সচিব মো. মহিবুল হকের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।
অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, নদী ও সাগরের পাড়ে পর্যটনের বিশাল সম্ভাবনা রয়েছে, এই সম্ভাবনাকে কাজে লাগাতে কাজ করছে সরকার।
তিনি বলেন, দেশের মানুষকে সুপেয় পানি পৌঁছে দিতে দেশের সব হাওর, পুকুর ও জলাশয় খনন করে বিভিন্ন পরিকল্পনা নিয়ে তা বাস্তবায়ন করে যাচ্ছে সরকার। সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে দেশের ৯৮ ভাগ মানুষ সুপেয় পানি পাচ্ছে।
Related News
আগস্টে ৫৫ নারী-শিশু হত্যা, ৫৪ জনকে ধর্ষণ
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের আগস্ট মাসে বাংলাদেশে অন্তত ৫৫ নারী ও কন্যাশিশুRead More
বিশ্ব চিঠি দিবস আজ
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আজ পয়লা সেপ্টেম্বর, বিশ্ব চিঠি দিবস। এখন চিঠির প্রচলনRead More



Comments are Closed