শাবির ল্যাবে আরো ১৩ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে বুধবার (২৩ সেপ্টেম্বর) ১৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
আজ মোট ১৫৯টি নমুনা পরীক্ষায় এই ১৩টি নমুনার ফলাফল পজিটিভ আসে। শনাক্ত হওয়ারা সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল।
তিনি জানান, আজ শনাক্ত হওয়া ১৩ জনের মধ্যে সুনামগঞ্জের ৩ জন, হবিগঞ্জের ১ জন, মৌলভীবাজারের ৪ জন ও সিলেট জেলার ৫ জন রোগী রয়েছেন।
তিনি আরও বলেন, ‘শাবির ল্যাবে বুধবার সিলেটের ৪৯টি, হবিগঞ্জের ২৪টি, মৌলভীবাজারের ৫৩টি ও সুনামগঞ্জের ৩৩টি নমুনাসহ মোট ১৫৯টি নমুনা সংগ্রহ করা হয়।
Related News
সিলেটে টিলা কাটায় দুই ব্যক্তিকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে টিলা কেটে পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।Read More
সিলেটে নয় মাসে সড়কে ঝরলো ২৮৮ প্রাণ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চলতি বছরের প্রথম নয় মাসে সড়ক দুর্ঘটনায় ২৮৮ জন নিহত হয়েছেন।Read More



Comments are Closed