করোনা মুক্ত মেয়র আরিফ, কাজে যোগদান
বৈশাখী নিউজ ডেস্ক: করোনা জয়ের করে নগর ভবনে দাপ্তরিক কাজে যোগ দিয়েছেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী। আজ বুধবার সকালে কার্যালয়ে পৌছলে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান সিটি করপোরেশনের কর্মকর্তা কর্মচারীরা।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তিনি সেম্পল দেন। এবং ঐদিন রাতেই ল্যাব থেকে নিশ্চিত হন তিনি করোনা নেগিটিভ।
সুস্থ্য হয়ে উঠায় মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করেন তিনি। তাঁর সুস্থতা ও রোগমুক্তি কামনায় যারা দোয়া-প্রার্থনা করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতাও সিসিক মেয়র।
করোনায় আক্রান্ত হয়ে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান সহ যারা এখনো চিকিৎসাধিন আছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করেছেন মেয়র আরিফুল হক চৌধুরী।
প্রসঙ্গত, গত ১০ সেপ্টেম্বর ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় মেয়র আরিফুল হক চৌধুরীর করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট আসে। এরপর থেকে তিনি নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নেন।
Related News
হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগেRead More
সিলেটে তেমুখীতে জামায়াতের সহযোগী সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুলRead More



Comments are Closed