Main Menu

সিলেটে আদালত বর্জনের সিদ্ধান্ত আইনজীবীদের

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর দায়রা জজ আদালত বর্জনের সিদ্ধান্ত নিয়েছে সিলেট জেলা আইনজীবী সমিতি। সমিতির সভাপতি এটিএম ফয়েজ এ তথ্য জানিয়ে বলেন, সোমবার দুপুরে আইনজীবী সমিতির সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

এটিএম ফয়েজ জানান, গত বৃহস্পতিবার সকালে সিলেট মহানগর দায়রা জজ আব্দুর রহিমের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন বিশেষ ক্ষমতা আইনের মামলার আসামি আইনজীবি সালেহ আহমদ। তার মামলার ধার্য তারিখ ছিলো আগামী নভেম্বর মাসে। গত বৃহস্পতিবার তিনি আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত নির্ধারিত তারিখে আসতে বলেন। এ সময় সালেহ আহমদের পক্ষে আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ সিনিয়র আইনজীবিরাও আদালতকে জামিন শুনানির অনুরোধ জানান। এতে আদালত রাজি না হওয়ায় আইজীবীদের মধ্যে ক্ষোভ দেখা দেয় এবং তারা তাৎক্ষণিক সভা ডাকেন। এ সভা থেকে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহিমের বিচারিক সকল আদালত বর্জনের সিদ্ধান্ত নেন তারা।

এটিএম ফয়েজ জানান, সোমবারের বৈঠকে বিচারক আব্দুর রহিমের আদালত স্থায়ীভাবে বর্জনের ঘোষণা দেন আইনজীবীরা। তবে শুধু বিচারক আব্দুর রহিম ছাড়া বাকি সব বিচারকের আদালতে জনসাধারণকে আইনি সহায়তা দিতে তাদের কোনো আপত্তি নেই বলে জানান সমিতির সভাপতি এটিএম ফয়েজ।

Share





Related News

Comments are Closed