ফেঞ্চুগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত, রেল চলাচল বন্ধ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও রেলওয়ে স্টেশন এলাকায় তেলবাহী ওয়াগনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা ও চট্টগ্রামের সাথে সিলেটের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল পৌনে নয়টার দিকে মাইজগাঁও রেলস্টেশন থেকে ৪ কিলোমিটার অদূরে মোমিন ছড়া চা বাগান এলাকায় এ লাইনচ্যুতির ঘটনা ঘটেছে। খবর পেয়ে কুলাউড়া স্টেশন থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করেছে।
মাইজগাঁও রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান- ট্রেনটি সিলেটের মোগলাবাজারে তেল আনলোড করে ফিরে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে। এটি উদ্ধার করতে কি পরিমাণ সময় লাগবে তা নির্দিষ্ট করে বলতে পারেননি তিনি। তবে কয়েক ঘন্টা সময় লাগতে পারে বলে তিনি জানান।
সিলেট স্টেশন ম্যানেজার খলিলুর রহমান জানান, দূর্ঘটনার কারনে চট্রগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি সিলেট স্টেশনে আটকা পড়েছে। টেনটি সকাল ১০টায় চট্রগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed