ওসমানীর ল্যাবে আরো ১৭ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: : সিলেট ওসমানী মেডিকেলের পিসিআর ল্যাবে সোমবার (১৪ সেপ্টেম্বর) আরও ১৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে মহানগরের একই পরিবারের ৪ জন রয়েছেন।
ওসমানী হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, আজ ল্যাবে ২৬৮টি নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা শনাক্ত হয়।
জানা গেছে শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট মহানগরের ১২ জন রয়েছেন। এছাড়া বিশ্বনাথ, গোলাপগঞ্জ, কানাইঘাট, মৌলভীবাজার সদর ও সুনামগঞ্জের ছাতক উপজেলার ১ জন করে রয়েছেন।
এ নিয়ে সিলেট জেলায় ৬ হাজার ৪৫০ জন, সুনামগঞ্জে ২ হাজার ২৫১ জন, হবিগঞ্জে ১ হাজার ৬৭০ জন ও মৌলভীবাজারের ১ হাজার ৬২৪ জনের করোনাভাইরাস শনাক্ক হয়েছে।
বিভাগে করোনায় এ পর্যন্ত মারা গেছেন ২০৩ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৪৭ জন, সুনামগঞ্জে ২২ জন, হবিগঞ্জে ১৪ জন এবং মৌলভীবাজার জেলায় ২০ জন রয়েছেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed