Main Menu

সাংবাদিক মুকিত রহমানী করোনায় আক্রান্ত

বৈশাখী নিউজ ডেস্ক: করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য, দৈনিক সমকালের সিনিয়র স্টাফ রিপোর্টার মুকিত রহমানী।

রবিবার (৬ সেপ্টেম্বর) মুকিত রহমানী নিজে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত এক সপ্তাহ থেকে শারীরিক অসুস্থতাবোধ করছেন। গত ২ সেপ্টেম্বর করোনা টেস্ট করান তিনি। গতকাল শনিবার রিপোর্ট পজেটিভ আসে।

শরীরে জ্বর-সর্দি আসার পর থেকেই তিনি বাসায় হোম আইসোলেশনে চলে যান। সুস্থতার জন্য তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।

প্রসঙ্গত, এর আগে দৈনিক সমকালের সিলেট ব্যুরোর স্টাফ রিপোর্টার ফয়সল আহমদ বাবলুও করোনায় আক্রান্ত ছিলেন। তিনি বর্তমানে সম্পূর্ণ সুস্থ আছেন।

Share





Related News

Comments are Closed