Main Menu

পঞ্চগড়ে মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণ, আটক ২

মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় মানসিক ভারসাম্যহীন এক নারীকে ধর্ষণের অভিযোগে নাসিরুল ইসলাম (৩২) ও আনোয়ার হোসেন (৪৫) নামে ২ জনকে আটক করেছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বড়শশী ইউনিয়ন পরিষদ থেকে তাদেরকে বোদা থানার পুলিশের কাছে সোর্পদ করা হয়।

আটককৃতরা হলেন- ওই এলাকার মৃত আজিজুল ইসলামের ছেলে নাসিরুল ইসলাম এবং একই এলাকার আব্বাসের ছেলে আনোয়ার হোসেন।

স্থানীয়রা জানান, শনিবার ভোরে ওই ইউনিয়নের সরদারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মানসিক ভারসাম্যহীন নারী ও অভিযুক্ত নাসিরুল ও আনোয়ারসহ ৩ জনকে দেখতে পেয়ে স্থানীয়রা কয়েকজন সঙ্গে সঙ্গে ওই ওয়ার্ডের ইউপি সদস্য মঞ্জু ইসলামকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের দেখতে পায় এবং ওই নারীকে তারা দুজন ধর্ষণ করেছে বলে জানায়। পরে ইউপি সদস্য ওই নারীসহ ৩ জনকে আটক করে ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। বিকেলে বোদা থানায় খবর দিলে পুলিশ অভিযুক্ত নাসিরুল ও আনোয়ারকে আটক করে থানায় নিয়ে যায়। পরে ওই নারীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। তার বাড়ি গাইবান্ধায় বলে জানিয়েছে পুলিশ।

এদিকে বোদা থানার এস আই ফরহাদ হোসেন বড়শশী ইউনিয়ন পরিষদ থেকে ধর্ষণের অভিযোগে ২ জনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

বোদা থানার পরিদর্শক (তদন্ত) আবু সায়েম মিয়া ধর্ষণের অভিযোগে দুজনকে আটক করার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।

মো.সফিকুল আলম দোলন
প্রতিনিধি,পঞ্চগড়
তারিখঃ৬/০৯/২০২০

Share





Related News

Comments are Closed