নিবন্ধন পেল আরো ৯২ অনলাইন নিউজ পোর্টাল
বৈশাখী নিউজ ডেস্ক: নিবন্ধনের জন্য প্রথম দফায় ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টালকে অনুমোদন দিয়েছে সরকার। ঢাকা থেকে প্রকাশিত ৫৭টি; ময়মনসিংহের দুটি; চট্টগ্রামের ১০টি; রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশালের চারটি করে এবং সিলেট থেকে প্রকাশিত সাতটি পত্রিকার অনলাইন পোর্টালকে নিবন্ধনের অনুমতি দিয়ে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করেছে তথ্য মন্ত্রণালয়।
সিলেটের ৭টির মধ্যে রয়েছে দৈনিক সিলেটের ডাক, দৈনিক জালালাবাদ, দৈনিক সবুজ সিলেট, দৈনিক শ্যামল সিলেট, দৈনিক কাজিরবাজার, দৈনিক জৈন্তাবার্তা ও দৈনিক শুভ প্রতিদিন।
এর আগে গত ৩১ জুলাই ৪৪টি অনলাইন নিউজ পোর্টাল ও পত্রিকার ওয়েবসাইটকে নিবন্ধনের জন্য নির্বাচিত করা হয়। পরে সেই আদেশ সংশোধন করে সেখান থেকে পত্রিকার ওয়েবসাইটগুলো বাদ দিয়ে ৩৪টি অনলাইন পত্রিকাকে নিবন্ধনের অনুমতি দেয় তথ্য মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে ৯২টি দৈনিক পত্রিকার অনলাইন পোর্টালকে প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি দেওয়া হল।
নিবন্ধনের অনুমতি পাওয়া পোর্টালগুলোকে সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দিয়ে এই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ২০ কার্যদিবস অর্থাৎ আগামী ২৩ সেপ্টেম্বরের মধ্যে নিবন্ধন করার অনুরোধ করা হয়েছে।
অনলাইন গণমাধ্যমগুলোকে নিবন্ধন দেওয়ার জন্য ২০১৫ সালের শেষ দিকে থেকে আবেদন নেওয়া শুরু করে সরকার। বেশ কয়েক দফা সময় বাড়িয়ে ২০১৬ সালেও সেই আবেদন নেওয়া হয়।
তখন সরকার বলেছিল, ‘অপসাংবাদিকতা’ রোধে সব অনলাইন গণমাধ্যমকে নিবন্ধনের আওতায় আনা হবে।
এরপর গত ১ সেপ্টেম্বর অনলাইন গণমাধ্যম নীতিমালা সংশোধন করে স্বতন্ত্র অনলাইন নিউজ পোর্টালের পাশাপাশি টেলিভিশন, বেতার ও ছাপা পত্রিকাগুলোর অনলাইন সংস্করণ এবং আইপি টিভি ও ইন্টারনেট রেডিও চালানোর ক্ষেত্রেও নিবন্ধন বাধ্যতামূলক করা হয়।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed