Main Menu

সিলেটে কিশোরীকে ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেপ্তার ১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে এক কিশোরীকে ধর্ষণ ও সেই ঘটনার ভিডিও চিত্র ধারণ করার অভিযোগে সিলেট সদর উপজেলার ৮ নম্বর কান্দিগাঁও ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) শাবাজ আহমদকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে স্থানীয় গোপাল এলাকা থেকে জালালাবাদ থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ইউপি মেম্বার গোপাল গ্রামের হরমুজ আলীর ছেলে।

পুলিশ জানায়, শাবাজ আহমদসহ অজ্ঞাতামা দু’জন ব্যক্তি গত বুধবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে জালালাবাদ থানাধীন টুকেরবাজারস্থ পীরপুর জামে মসজিদের সামনে থেকে এক কিশোরীকে (১৬) অপহরণ করে দক্ষিণ সুরমা থানাধীন লালাবাজারের একটি বাসায় নিয়ে রাত ৯টার দিকে শাবাজ তাকে ধর্ষণ করে।

এরপর শাবাজের সঙ্গে থাকা অজ্ঞাতনামা দুজনও ওই কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শাবাজ আহমদ মোবাইল ফোনে কিশোরীর নগ্ন ভিডিও ও স্থিরচিত্র ধারণ করে।

এ বিষয়ে ওই কিশোরীর মা বাদি হয়ে বৃহস্পতিবার জালালাবাদ থানায় অভিযোগ দায়ের করলে নারী ও শিশু নির্যাতন দমন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে মামলাটি রুজু করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জালালাবাদ থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিন জানান, আটক আসামীকে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া ওই কিশোরী বর্তমানে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসি বিভাগে চিকিৎসাধীন রয়েছে বলেও তিনি জানান।

Share





Related News

Comments are Closed