Main Menu

আজমিরীগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের আজমিরীগঞ্জে বজ্রপাতে নিখিল চন্দ্র দাস (৩৪) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় তার সাথে থাকা সুজিত দাস (৩৮) নামের আরেক যুবক গুরুতর আহত হয়েছেন। আহত সুজিত দাসকে চিকিৎসার জন্য সিলেট প্রেরণ করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ৬ টায় আজমিরীগঞ্জের পার্শ্ববর্তী পুড়াবন হাওড়ে মাছ ধরতে গেলে তারা বজ্রপাতের কবলে পড়েন।

স্থানীয়রা জানান, সোমবার ২ নং বদলপুর ইউনিয়নের পাহাড়পুর গ্রামের উত্তর হাটীর ফুলবাসী দাসের ছেলে নিখিল চন্দ্র দাস এবং একই গ্রামের সুকুমার দাসের ছেলে সুজিত দাস ভোর রাতে মাছ ধরতে গ্রামের পার্শ্ববর্তী পুড়াবন হাওড়ে যান। সকাল ৬ টার দিকে হঠাৎ বজ্রপাত শুরু হলে নিখিল চন্দ্র দাস ঘটনাস্থলেই নিহত হন এবং সাথে থাকা সুজিত দাস গুরুতর আহত হন।

এসময় স্থানীয়রা তাদের দু’জনকে উদ্ধার করে পাহাড়পুর বাজারে নিয়ে আসলে চিকিৎসক নিখিলকে মৃত ঘোষণা করেন এবং আহত সুজিত দাসকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেটে প্রেরণ করেণ।

স্থানীয় ইউপি সদস্য প্রাণকৃষ্ণ দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed