ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আর নেই
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮৪ বছর। সোমবার (৩১ আগস্ট) বিকেলের দিকে ভারতের রাজধানী দিল্লির সেনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷
তার মৃত্যুতে ভারতীয় রাজনীতির একটি বিরাট অধ্যায়ের অবসান হল।
একটি টুইটবার্তায় ভারতের এই বাঙালি রাষ্ট্রপতির পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় বলেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি, সেনা হাসপাতালের চিকিৎসকদের আপ্রাণ প্রচেষ্টা, সারা ভারতের মানুষের প্রার্থনা, দুয়া সত্ত্বেও এইমাত্র আমার বাবা শ্রী প্রণব মুখোপাধ্যায় মারা গিয়েছেন। আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।’
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪। প্রায় তিন সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা। গভীর কোমায় আচ্ছন্ন ছিলেন তিনি। এছাড়া আগে থেকেই তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন।
প্রণব মুখার্জি ২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন। গত বছর তিনি ভারতের সর্বোচ্চ বেসামরিক খেতাব ‘ভারতরত্ন’ উপাধিতে ভূষিত হন। এছাড়াও তিনি অর্থমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রীসহ দেশের হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
৫০ বছরেরও বেশি সময় সক্রিয় রাজনীতিতে থাকা প্রণব মুখোপাধ্যায়কে ২০১৯ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারত রত্নে ভূষিত করা হয়।
১৯৯৭ সালে তিনি সেরা সাংসদ পুরস্কার পেয়েছিলেন। ২০০৮ সালে পদ্মবিভূষণ সম্মান পান তিনি।
প্রণব মুখোপাধ্যায়ের জন্ম অধুনা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার কীর্ণাহার শহরের নিকটস্থ মিরাটি গ্রামে। তার পিতার নাম কামদাকিঙ্কর মুখোপাধ্যায় ও মাতার নাম রাজলক্ষ্মী দেবী। ১৯৫৭ সালের ১৩ জুলাই প্রণব মুখোপাধ্যায় পরিণয়সূত্রে আবদ্ধ হন শুভ্রার সঙ্গে। তাদের দুই পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে।
গত ৯ আগস্ট রোববার রাতে বাথরুমে পড়ে যান ভারতের সাবেক এ রাষ্ট্রপতি। পরদিন সোমবার (১০ আগস্ট) সকালে ডান হাত অবশ হতে থাকায় দ্রুত প্রণব মুখোপাধ্যায়কে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা অপারেশনের সিদ্ধান্ত নেন। অপারেশনের আগে করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসে।
প্রণব মুখার্জির অস্ত্রোপচার হয়। এতে মাথায় জমাট বাঁধা রক্ত বের করা হয়। রাতেই তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয় ৷ সোমবার (১০ আগস্ট) হাসপাতালে ভর্তির আগেও প্রণব মুখার্জি নিজেই টুইট করে জানান, তাঁর করোনা পজিটিভ ৷
এদিন রাতে চিকিত্সায় সাড়া দিলেও মঙ্গলবার (১১ আগস্ট) থেকে অবস্থার অবনতি হতে থাকে। রাতে হাসপাতাল কর্তৃপক্ষ বুলেটিনে জানায়, প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। তারপর থেকেই তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed