Main Menu

দিরাইয়ে বজ্রপাতে জেলে নিহত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জে দিরাই উপজেলায় বজ্রপাতে এক জেলে নিহত হয়েছেন। নিহত তোতন মিয়া (৫০) উপজেলার রাজানগর ইউনিয়নের রন্নারচর গ্রামের শুকুর আলীর পুত্র।

সোমবার (৩১ আগস্ট) সকাল ৭টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের কালিয়াগুটা হাওরে এ ঘটনাটি ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে হাওরে মাছ ধরতে যান তোতন মিয়া। এ সময় বজ্রাঘাতের কবলে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে পার্শ্ববর্তী অন্যান্য জেলেরা তার লাশ উদ্ধার করেন।

বজ্রাঘাতে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৌম্য চৌধুরী।

Share





Related News

Comments are Closed