ছাতকে তুচ্ছ ঘটনায় যুবক খুন, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে প্রতিপক্ষের হামলায় আবুল কালাম (২৭) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৪ আগষ্ট) দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের পীরপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম পীরপুর গ্রামের মৃত ছমির আলীর পুত্র। হামলায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির আঙিনায় রহিম উদ্দিনের শিশুপুত্র ফাহিম আহমদ বাইসাইকেল চালাতে গেলে পাশের ঘরের নূর আলী ও আনোয়ার তাকে গালিগালাজ করে। এ নিয়ে শিশু ফাহিম আহমদের চাচা আবুল কালাম তাদের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়েন।
এক পর্যায়ে নূর আলী, আনোয়ার সহ প্রতিপক্ষের লোকজন আবুল কালামের উপর হামলা চালায়। হামলায় ঘটনাস্থলেই মারা যান তিনি।
খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে। হামলায় জড়িত সন্দেহে শাহ আলম ও আবুল হোসেন নামের দুইজনকে আটক করেছে পুলিশ।
ছাতক থানার ওসি মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে দুই জনকে আটক করা হয়েছে।
Related News
সুনামগঞ্জে তিন মাসে নিখোঁজের ৩৭ জিডি, ২০ জনই শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: সন্তানকে সকালে স্কুলে পাঠিয়ে নিশ্চিন্ত থাকতে পারছেন না সুনামগঞ্জের অভিভাবকরা। স্কুলে যাচ্ছেRead More
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ১জন নিহত, ৪০টি বাড়িতে লুটপাট
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লায় পতিত জমির দখল নিয়ে গ্রামের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহতRead More



Comments are Closed