Main Menu

ভোলাগঞ্জ দিয়ে চুনাপাথর আমদানি শুরু

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ স্থলবন্দর দিয়ে চুনাপাথর আমদানি শুরু হয়েছে। প্রায় ৭ মাস বন্ধ থাকার পর আজ সোমবার চারটি চুনাপাথরবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করে।

ভোলাগঞ্জ স্থলবন্দরের কাস্টমস সুপারিনটেনডেন্ট মো: আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

ভোলাগঞ্জ চুনাপাথর আমদানীকারক গ্রুপের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মিন্টু জানান, দীর্ঘদিন পর আমদানি শুরু হওয়ায় তারা খুশি। তিনি জানান, গত ফেব্রয়ারি থেকে এ স্থলবন্দর দিয়ে চুনাপাথর আমদানি বন্ধ ছিল। এরপর মার্চ থেকে করোনাভাইরাসের সংক্রমণের কারণে আমদানি বন্ধ হয়ে যায়। অবশেষে সোমবার থেকে ফের এ স্থলবন্দর দিয়ে চুনাপাথর আমদানি শুরু হল।

Share





Related News

Comments are Closed